23 Jun অম্বুবাচী মেলা দুইটি ক্যাম্প
~ আয়োজনে বগলামুখী মাতৃ মিশন ট্রাস্ট
আজ অম্বুবাচী যাত্রার দ্বিতীয় দিন, আমি এবং ভক্ত শিষ্যরা উপস্থিত আছি কামাখ্যা শক্তিক্ষেত্রে, এবার শ্রীশ্রীকামাখ্যা দেবালয় ও বগলামুখী মাতৃ মিশন ট্রাস্টের যৌথ উদ্যোগে জল সেবার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই বহু ভক্তের হাতে জল তুলে দিয়েছেন মাতৃ মিশনের সদস্যরা। আমিও উপস্থিত থাকছি দুইটি ক্যাম্পেই।
আজ সকাল থেকে দ্বিতীয় ক্যাম্পে জল সেবা শুরু করা হয় এবং তার কিছুপরেই প্রথম ক্যাম্প থেকে জলসেবা শুরু হয়েছে। সন্ধ্যা অবধি বহু ভক্তের হাতে আমরা সামান্য এই সেবা তুলে দিতে পেরেছি, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
বহু ভক্তের সঙ্গে দেখা হয়েছে, পরিচয় হয়েছে, মায়ের কথা বিনিময় হয়েছে, এটাই পরম পাওয়া। ভক্তরা নিজে থেকে এসে যে মায়ের আলোচনায় যুক্ত হয়েছেন এটাই গুরুকৃপা। আপনারাও সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
বগলামুখী মাতৃ মিশন ট্রাস্টের এই মহতি উদ্যোগে যে সমস্ত ভক্ত এবং সংগঠন সহযোগিতা করেছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আগামীকালও বগলামুখী মাতৃ মিশন ট্রাস্টের দুইটি ক্যাম্পেই আমাকে পাবেন, আমি সরাসরি থাকব এই সেবাকার্যে, দেখা হবে সকলের সঙ্গে। মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করি।
আজ অম্বুবাচী মেলার তৃতীয় দিন, সকাল থেকে প্রখর রৌদ্র গোটা কামাখ্যা ক্ষেত্রকে উত্তপ্ত করেছিল, কিন্তু মানুষের ভক্তির কাছে সেগুলি সবই তুচ্ছ। আর ভক্তের যাতে কোনো রকমের কোনো সমস্যা তৈরি না হয় সেই দিকে লক্ষ্য রেখে তাদের হাতে জল তুলে দেওয়া এবং তাদের সঠিক পথ নির্দেশ, বিশ্রামের জন্য সামান্য ক্যাম্পেই জায়গা করা যতটা পেরেছে বগলামুখী মাতৃ মিশন ট্রাস্টের দুইটি ক্যাম্পের সদস্যবৃন্দরা করেছেন। সঙ্গে সহযোগিতা করেছি কথাসাধ্য।
বলাবাহুল্য যে, শ্রীশ্রীকামাখ্যা দেবালয় ও বগলামুখী মাতৃ মিশন ট্রাস্টের যৌথ উদ্যোগে এবার আমরা জলসেবার আয়োজন করেছি। আজকে তৃতীয় দিনে শত শত ভক্তের হাতে সামান্য এই সেবা তুলে দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি, আগামীতে ভারতের নানান স্থানে পৌঁছে যাবে বগলামুখী মাতৃ মিশন ট্রাস্ট।
আজকে ক্যাম্পে থাকাকালীন বহু বহু ভক্তের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, আলাপ হয়েছে, আগামীতে কথা হবে। মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করি।