বারাণসী থেকে লিখিত চিঠি - Somanandanath
16840
wp-singular,post-template-default,single,single-post,postid-16840,single-format-standard,wp-theme-bridge,wp-child-theme-bridge-child,bridge-core-3.0.2,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-28.8,qode-theme-bridge,wpb-js-composer js-comp-ver-6.9.0,vc_responsive
 

বারাণসী থেকে লিখিত চিঠি

বারাণসী থেকে লিখিত চিঠি

~ আলোচনায় শ্রীচরণের অধম দাস সোমানন্দ নাথ

শুভ সকাল জানাই সকলকে, আজ ভূত চতুর্দশী ব্রত এবং আগামীকাল দীপান্বিতা অমাবস্যা। আজ থেকে একটি ধারাবাহিক রচনা লিখতে শুরু করলাম শ্রীশ্রীমহামায়া বগলামুখী মায়ের এবং গুরুদেবের আশীর্বাদ নিয়ে।

আজকের প্রথম লেখাটি আরাধ্য নাথ যোগী সাধক শ্রীমৎ বাসুদেব পরমহংসের স্বহস্তে লিখিত একটি চিঠি (প্রকাশ সাল: ০৬।০৫।৮৩, বারাণসী)। এটি শুধু চিঠিই নয় এটি “বাসুদেব মিশন” নামাঙ্কিত একটি লেটার (স্থাপিত: ১৯৮২, কলকাতা। বলাবাহুল্য, গুরু বাসুদেব নিজে এই মিশনের পুরোধা, আরও আরও নথি প্রকাশিত হবে)।

উল্লিখিত চিঠিতে সাধক বাসুদেব প্রতিটি শিষ্যকে তাঁর নির্দেশ দিচ্ছেন, বলাবাহুল্য তিনি তাঁর বক্তব্য একদম স্পষ্ট করছেন যে, কর্মে না এগিয়ে তাঁর নির্দেশকে অমান্য করলে অন্য পথ দেখতে হবে বলেও উল্লেখ করেছেন। তাঁর পথ কি? মানবতার পথ, সেবার পথ, জীব সেবার পথ। যদিও সাধক বাসুদেব এর পর বহুবার শিষ্যদের সাবধান করেছেন, সচেতন করেছেন এবং প্রয়োজনে সকল শিষ্যদের ত্যাগ করার কথাও উল্লেখ করেছেন (১৯৮৫ সালে, সেই চিঠিও প্রকাশ পাবে, তবে এই ত্যাগের পরও তিনি দুই শিষ্যকে কাছে রেখেছিলেন, একজন সাধক শ্রীমৎ ভিক্ষুক সুন্দর এবং সাধক শ্রীমৎ দিব্যসুন্দর)।

যাকে এই চিঠিটি পাঠাচ্ছেন তিনি বাসুদেব মিশন:১৯৮২, কলকাতার সম্পাদক এবং সাধক বাসুদেব পরমহংসের দীর্ঘদিনের ছায়াসঙ্গী (১৯৭৭-১৯৮৭)। শুধু তাই নয়, তিনি গুরুদেবের পরিবারের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ ছিলেন।

সংগ্রহ: চিঠিটি বগলামুখী মাতৃ মিশন ট্রাস্ট এবং সোমানন্দ নাথের সংগ্রহ।

Somananda Nath
roychoudhurysubhadip@gmail.com