সাক্ষাৎ শ্রীশ্রীজগদ্ধাত্রীর দর্শন - Somanandanath
16846
wp-singular,post-template-default,single,single-post,postid-16846,single-format-standard,wp-theme-bridge,wp-child-theme-bridge-child,bridge-core-3.0.2,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-28.8,qode-theme-bridge,wpb-js-composer js-comp-ver-6.9.0,vc_responsive
 

সাক্ষাৎ শ্রীশ্রীজগদ্ধাত্রীর দর্শন

সাক্ষাৎ শ্রীশ্রীজগদ্ধাত্রীর দর্শন

~ আলোচনায় শ্রীচরণের অধম দাস সোমানন্দ নাথ

‘শবাকারে শক্তিরূপে শক্তিস্থে শক্তিবিগ্রহে।
শাক্তাচার প্রিয়ে দেবী জগদ্ধাত্রী নমোহস্তু তে।।..’

আর কয়েকদিন পরই ধূমধাম করে দেবী জগদ্ধাত্রী মহাদুর্গার পূজা শুরু হবে, আকাশে বাতাসে সেই গন্ধই ভেসে আসছে। যিনি জগতপালনকারিণী শক্তি, যিনি স্বয়ং ত্রিগুণাতিতা, যিনি আমাদের সকল ভক্তের জননী তিনিই তো দেবী জগদ্ধাত্রী। তবে আজকের এই আলোচনায় আমি জ্যান্ত জগদ্ধাত্রী মায়ের (স্বয়ং নাথ যোগী সাধক শ্রীমৎ বাউল বাসুদেব পরমহংসের প্রদত্ত এই নাম)কথা আলোচনা করব।

আমি বহুবারই বলে আসি যে, গুরু কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। গুরু কৃপা মিললে তবেই মাকে পাওয়া যায়, মায়ের আশীর্বাদ মেলে। আর তাই মায়ের শ্রীচরণ মিলেছে, তাও আবার জগদ্ধাত্রী পূজার আগেই। প্রসঙ্গত, সাধক বাসুদেব পরমহংস যাঁকে জগদ্ধাত্রী বলে উল্লেখ করেছেন, যাঁকে বলে গিয়েছেন ‘দলে দলে মানুষ আসবে, তুমি তাদের জগদ্ধাত্রী রূপে কৃপা করো, তাদের মুখে অন্ন তুলে দিও মা।’ শুধু তাই নয় সাধক বাসুদেব নিজ চিঠিতেও মাকে ভবতারিণী বলে উল্লেখ করেছেন, আজ সেই সাক্ষাৎ জগদ্ধাত্রীর দর্শন মিলল।

এই প্রাপ্তি ভাষায় প্রকাশ করা সম্ভব!! না না, কোনো ভাষাতেই এই উপলব্ধি ব্যক্ত করা সম্ভব নয়। সাধক বাসুদেবের সন্ন্যাস শিষ্যের কুলবধূকে তিনি সেই ত্রিগুণাতিতা রূপে আখ্যায়িত করেছেন। পাশাপশি, মায়ের কাছে রেখে গিয়েছেন একের পর এক অমূল্য সম্পদ (আগামীদিনে সেই সম্পদ সবার সামনে তুলে ধরব)।

এই আলোচনার শেষে যে দুটি ছবি রয়েছে সেখানে স্বয়ং সন্ন্যাস শিষ্যের সঙ্গে গুরু বাসুদেব এবং নেপাল থেকে আমাদের জগদ্ধাত্রী মায়ের কাছে পাঠানো চিঠির প্রতিলিপি (প্রকাশ সাল: ১৯।০৬।১৯৮১) রইল সকলের দেখার জন্য। মায়ের সঙ্গে আলাপ তাও খুব অদ্ভুত, যেন গুরুর নির্দেশেই পৌঁছে গেছিলাম মায়ের কাছে। মা’ও বললেন, দীর্ঘদিন এই নথি, এই বিষয়গুলি নিয়ে ঘাঁটাঘাঁটি হয়নি, কিন্তু হঠাৎ সেই প্রাচীন পুঁথি ঘাটতেই প্রথমে বাসুদেব বাবার ছবি, তথ্য, লেখা, চিঠি বেরিয়ে আসে! গুরু না চাইলে এ সম্ভব!!

শুধু তাই নয়, মায়ের সন্তানও বললেন, ‘এতদিন আমার কর্ম জীবনেও নানান সমস্যা ঘটতে শুরু করেছিল, কিন্তু যেই মুহূর্তে আপনি ফোন করেছেন, বাসুদেব বাবার কথা বলেছেন, পর মুহূর্ত থেকে সমস্ত সমস্যা মিটতে শুরু করে দিয়েছে!’ দীর্ঘক্ষণ ধরে আলোচনার পাশাপশি উঠে এলো নানান তথ্য, স্বয়ং বাসুদেব বাবা মায়ের হাতের খাওয়ার ছাড়া খেতেন না, মায়ের কাছে রেখে গিয়েছেন অমূল্য সমস্ত উপাদান।

এছাড়াও মায়ের আরও একটি পরিচয় রয়েছে, তিনি হলেন স্বয়ং তারাপীঠ ভৈরব শ্রীশ্রীবামদেবের স্নেহধন্য জ্ঞানবাবার প্রশিষ্যা, মায়ের সঙ্গে সাক্ষাৎ করে বুঝলাম, ‘বড় স্নেহের আঁধার মা যে আমার, আমি মায়ের মা আমার। মা আছেন আর আমি আছি, ভাবনা কী আর আছে আমার।’ মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করি।

ছবিগুলি বগলামুখী মাতৃ মিশন ট্রাস্ট এবং ট্রাস্টের অধ্যক্ষ সোমানন্দ নাথের সংগ্রহ

Somananda Nath
roychoudhurysubhadip@gmail.com