19 Nov জ্যান্ত জগদ্ধাত্রীর বিশেষ পূজা
~ আলোচনায় সোমানন্দ নাথ
আজ অগ্রহায়ণ মাসের শুক্লানবমী তিথি, যাকে আমরা দেবী জগদ্ধাত্রীর আরাধনার তিথি হিসাবেই উল্লেখ করে থাকি। প্রতিবারের মতন এবারও বগলামুখী মাতৃ মিশনে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়েছে, তবে এবারের পুজোর গুরুত্ব আগের সবকটি বছরের থেকে একটু হলেও আলাদা। কারণ এবছর মৃন্ময়ীর আরাধনার পাশাপাশি চিন্ময়ীর পূজা করবার সুযোগ করে দিলেন শ্রীগুরুদেব। শিষ্য, ভক্তদের সঙ্গে নিয়ে পৌঁছে গেছিলাম সাধক বাসুদেবের জ্যান্ত জগদ্ধাত্রীর পূজায়।
পৌঁছে যেতেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মা, কারণ তাঁর খোকা আসবে (তিনি আমাকে খোকা বলেই সম্বোধন করেন)। সাধ্যমতো মায়ের সেবা করার পর শুরু হল সাধক বাসুদেব পরমহংসকে নিয়ে নানান আলোচনা, সাধন পদ্ধতি নিয়েও আলোচনা। মা দেখালেন সেই চৌকি, যেখানে বাবা বাসুদেব বসতেন, গান গাইতেন এবং লিখতেন (সাধক বাসুদেব পরমহংসের একটি ছবিও শেয়ার করলাম সেই চৌকিতে বসা)। এরপরই কথায় কথায় বাইরে এলো বাসুদেব পরমহংসের বাদ্যযন্ত্র (হারমোনিয়াম)(সাল ১৯৭৬-১৯৮১), শুধু সাধক বাসুদেবই নন এই বাদ্যযন্ত্র বাজিয়েছেন নবরূপে কীর্তন সমাজের প্রথমসারির শিল্পীরাও। (হারমোনিয়ামটির ছবিও শেয়ার করলাম)
দীর্ঘ ১৫ বছর পর আবারও সেই হারমোনিয়াম বাজালাম, মা’কে গান শোনালাম, উপহারস্বরূপ মা চল্লিশের দশকের একটি বাদ্যযন্ত্র আমাকে দিলেন। বললেন,’ এটি রাখো, তোমার জীবনের সঙ্গীতের প্রাপ্তি হিসাবে, মাঝে মাঝে আবার এই চর্চা শুরু হোক, বাবার কথা বলা শুরু হোক….’ এরপরই তাঁর পরমগুরু তারাপীঠ ভৈরব শ্রীবামের স্নেহধন্য শ্রীমৎ জ্ঞানানন্দ নাথের কথা, পড়লাম তাঁর লেখা অজস্র বাণী, আলোচনাও হল নানান কথা। এবার উপরি পাওনা হিসাবে মায়ের প্রসাদ, কীভাবে যে এত প্রাপ্তি হল, তা একমাত্র গুরু জানেন আর মা জানেন।
মায়ের আশীর্বাদ নিয়ে ফিরে এলাম গন্তব্যে, শুধুই প্রাপ্তি নিয়ে, স্নেহাশীষ নিয়ে। মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করি।
ছবি ও ডকুমেন্ট বগলামুখী মাতৃ মিশন ট্রাস্ট ও ট্রাস্টের অধ্যক্ষ সোমানন্দ নাথের সংগ্রহ