আবারও প্রাপ্তি, আবারও অহেতুকী কৃপা - Somanandanath
16849
wp-singular,post-template-default,single,single-post,postid-16849,single-format-standard,wp-theme-bridge,wp-child-theme-bridge-child,bridge-core-3.0.2,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-28.8,qode-theme-bridge,wpb-js-composer js-comp-ver-6.9.0,vc_responsive
 

আবারও প্রাপ্তি, আবারও অহেতুকী কৃপা

আবারও প্রাপ্তি, আবারও অহেতুকী কৃপা

~ আলোচনায় শ্রীচরণের অধম দাস সোমানন্দ নাথ

গুরু কৃপায় আমি কি না পেয়েছি!! আজ এত কম সময়ের মধ্যেও তিনি রয়েছেন বলেই আমি একের পর এক সাগর, মহাসাগর, পর্বত পেরিয়ে চলেছি সেই অমৃতের সন্ধানে, সেই পারমার্থিক আনন্দের সন্ধানে। সঙ্গে নিয়েছি আমার শিষ্য, অগণিত ভক্তদের, কারণ গুরু আছেন যে! ভয় কি? না না, কোনো ভয় নেই। গুরুর কৃপা’ই আমার পরম শক্তি, গুরুর অভয় বাণীই আমার পথের আলো, তৃষ্ণা মেটাবার জল, খাবার সবকিছু।

জীবনে কিছু পাই আর না পাই, আমি আমার গুরুগণকে পেয়েছি, আর তাঁদের পেয়েছি বলেই মাকে পাবো এই আশা নিয়েই রয়েছি। একের পর এক কৃপা দিয়ে চলেছেন তিনি, কারণ তিনি রয়েছেন। আমার আরাধ্য (নাথ যোগী সাধক শ্রীমৎ বাউল বাসুদেব পরমহংস) কৃপা করে আজও নিয়ে গেলেন তাঁদের কাছে যাঁরা তাঁর কৃপাধন্য, যাঁরা তাঁর স্নেহের ছায়ায় রয়েছেন।

দক্ষিন কলকাতার একের পর এক স্থানে তিনিই আমাকে পৌঁছে দিয়েছিলেন, সংগ্রহ করতে তাঁর কথা, তাঁর বাণী এবং তাঁর বলে যাওয়া অপ্রকাশিত নানান উক্তি। শিষ্যদের সঙ্গে নিয়ে পূজার শেষে বেরিয়ে পড়লাম গুরুর সন্ধানে। পেয়ে গেলাম তিন মা’কে, যাঁরা সাধক বাসুদেবের ভক্ত, শিষ্য এবং কৃপাধন্য। তাঁরাই তুলে দিলেন নানান স্মৃতিকথা, তথ্য, গান, আলোচনা আর অনেক অনেক আশীর্বাদ। কারণ আমি আগামী কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আমি তাঁকে নিয়ে আবারও লিখছি যে!

এত কৃপা আমার জন্য ছিল? সত্যিই ছিল?? সত্যি বলতে আমি তাঁর প্রশিষ্য, এগুলি তিনি রেখে দিয়েছিলেন? আমাকে প্রাপ্তি যে কি সে আজ ভাষায় প্রকাশ করার নয়, তবু বলি, তিনি আমার, তিনি আমাদের। গুরু কারোর ব্যক্তিগত হতে পারে না, গুরু সবার, গুরু-ইষ্ট এক ও অভিন্ন। সকলের মুখেই এক কথা, “বাবার কথা বলতে খুব ইচ্ছে করে, কিন্তু বলার মতন লোক পাই না, তাই হয়তো বাবা তোমাকে পাঠিয়েছেন, বাবার কৃপা না থাকলে এ সম্ভব হতো না….”

সংগ্রহ করে নিয়ে এলাম অজস্র নথি, আমার গবেষণাকে আরো আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর রইল তারই এককনা ছবি। আপনারাও নিজ নিজ গুরুর চরণ বন্দনা করুন তবেই মুক্তি পাবেন।

Somananda Nath
roychoudhurysubhadip@gmail.com