19 Nov ‘বাসুদেব মিশন, কলকাতার’ প্যাড
~ আলোচনায় শ্রীচরণের অধম দাস সোমানন্দ নাথ
আজ দীপান্বিতা অমাবস্যা, কিছুক্ষণ পরই এই অমাবস্যার যোগ শুরু হবে। সাড়ম্বরে বগলামুখী মাতৃ মিশনে কালীপুজো অনুষ্ঠিত হবে। দীপাবলির দিন যে তথ্যটি তুলে ধরলাম সেটি হল বাসুদেব মিশন, (প্রতিষ্ঠাসাল: ১৯৮২, রেজিস্টার্ড অর্গানাইজেশন, সাধক বাসুদেব পরমহংসের স্বহস্তে তৈরি এই মিশন) কলকাতার একটি লেটার প্যাড। চিঠিটি লেখা হচ্ছে (সাল: ১০।০৪।৮৩, কলকাতা) এই কারণে যে, কলকাতায় তাদের অতীত সংগঠন শ্রীশ্রীমহামায়া বগলামুখী শান্তি আশ্রমের পরবর্তী নাম “বাসুদেব মিশন” এর অফিস নেওয়া হচ্ছে। সেই মিশনের প্যাড এ সাক্ষর করছেন মিশনের কোষাধ্যক্ষ।
এরপর সাধক বাসুদেব যে কটি স্থানে বারবার চিঠির প্রতিলিপি পাঠিয়ে দিতে বলেছেন সেগুলির নাম এবং স্থানের নাম উল্লেখ করে দেওয়া আছে। গুরুদেব নিজের হাতে সেই সমস্ত স্থানের নাম উল্লেখ করে গিয়েছেন।
আদি সংগঠন “বাসুদেব মিশন” এর যারা মূল কমিটি সদস্য তাদের পরিবার বাসুদেব বাবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন আজও আছেন। বাবা নিজে তাদের এই দায়িত্ব দিয়েছেন এবং সেই মিশনের অ্যাকাউন্ট থেকে শুরু করে বিল বই, লেটার প্যাড ইত্যাদি নানান প্রমাণাদি রয়েছে, আগামী দিনে তা প্রকাশ করা হবে।
ছবি: উল্লিখিত প্রমাণাদি এবং সমস্ত কিছু বগলামুখী মাতৃ মিশন ট্রাস্ট এবং মিশনের অধ্যক্ষ সোমানন্দ নাথের সংগ্রহে রয়েছে